ক্যারিবীয় সাগরে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটি মাদক পাচারে সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর হামলা চালানো হয়।
ট্রাম্প প্রশাসন যাদের ‘মাদক সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করছে, তাদের বিরুদ্ধে গত বছর থেকে চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ এ হামলা চালানো হলো।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, এর ১০ দিন আগে ক্যারিবীয় সাগরে চালানো আরেকটি হামলায় তিনজন নিহত হন। অভিযান শুরুর পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে চালানো মার্কিন হামলায় ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
তবে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে।
সময়ের আলো/কেএইচ