সৌদি আরব-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলো নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এসব সতর্কতায়

2026-09-20T15:03:49+00:00
2026-09-20T15:03:49+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরব-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো। ছবি: সংগৃহীত
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলো নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এসব সতর্কতায় মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বাহরাইন, ইসরায়েল, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাসগুলো জানিয়েছে, চলমান সামরিক সংঘাত দ্রুত আরও ছড়িয়ে পড়তে পারে এবং ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনো জটিল।

সতর্কবার্তায় সম্ভাব্য উড়োজাহাজ চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার হুতি বিদ্রোহীরা দাবি করে, সৌদি আরবকে লক্ষ্য করে তারা দুটি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। সৌদি হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি তাদের।

হুথিদের দাবি অনুযায়ী, প্রথম হামলার লক্ষ্য ছিল সৌদি রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দ্বিতীয়টি ছিল ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা।


চলতি জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের শহর ও নৌযান লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

জবাবে সৌদি আরবও হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলতি মাসে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দ্রুতগতির অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়া হুতিদের অগ্রযাত্রা থামাতে সৌদি হামলা চালানো হলেও তা সফল হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  মধ্যপ্রাচ্য  সতর্কতা  হুতি  সৌদি আরব 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: