হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৩৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাম সন্দেহে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর হাম সন্দেহে মারা গেছে ৯৫৬ জন।
এর আগে শনিবার নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন করে হামের উপসর্গ শনাক্ত হয়েছিল এক হাজার ২০ জন শিশুর মধ্যে।
সময়ের আলো/এমকে