সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সিগারেট, ওষুধ, মোবাইল ফোনসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের

2026-09-20T18:22:39+00:00
2026-09-20T19:00:32+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ পিএম 
রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ছবি : সংগৃহীত
সিগারেট, ওষুধ, মোবাইল ফোনসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ৮টি পণ্য খাতের মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, রং ও বার্নিশ, সিমেন্ট এবং টাইলস। এছাড়া ৩টি সেবাখাতের মধ্যে রয়েছে বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন আদেশের ফলে তালিকাভুক্ত পণ্যের উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের ই-ভ্যাট (eVAT) পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট দাখিলপত্র জমা দিতে হবে।

এছাড়া কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রেও অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সিগারেট  ওষুধ  মোবাইল  ভ্যাট রিটার্ন  বাধ্যতামূলক 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: