প্র্যাবের নতুন সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাল সময়ের আলো

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সময়ের আলো। তিনি ডাচ্-বাংলা ব্যাংক

2026-11-05T19:14:38+00:00
2026-11-05T19:21:51+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
বিজনেস
প্র্যাবের নতুন সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাল সময়ের আলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ৭:২১ পিএম
বুধবার প্র্যাব-এর নতুন সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সময়ের আলো। ছবি : সময়ের আলো
পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সময়ের আলো। তিনি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ইভিপি এন্ড হেড অব পাবলিক এ্যাফেয়ার্স এ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনস ডিভিশনের দায়িত্বে আছেন। এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এসএভিপি এইচ এম সগীর আহমেদ।

বুধবার (৪ নভেম্বর) তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সময়ের আলোর হেড অব মার্কেটিং মো. মাসুদ রানা এবং ম্যানেজার (বিজ্ঞাপন অ্যান্ড মার্কেটিং) মো. জহিরুল ইসলাম, এক্সিকিউটিভ (বিজ্ঞাপন অ্যান্ড মার্কেটিং) মো. মিঠুন। 

এ সময় তারা নজরুল ইসলামকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান। পাশাপাশি ব্যাংক খাতের জনসংযোগ কার্যক্রম এবং গণমাধ্যমের সঙ্গে পেশাগত যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন সভাপতি হিসেবে সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা এবং সাধারণ সম্পাদক হিসেবে ডাচ্‌-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

উক্ত সম্মেলনে, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানান, নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।


উল্লেখ্য, ২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে যাত্রা শুরু করে প্র্যাব। সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়। প্রতি দুই বছর পর পর এই কমিটি গঠন করা হয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তারা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   প্র্যাব  নতুন  সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম  ফুলেল  শুভেচ্ছা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: