বন্ধ বিও হিসাব খোলার সিদ্ধান্তে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দীর্ঘদিন স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। টানা তিন

2026-11-04T23:53:13+00:00
2026-11-04T23:53:13+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বিজনেস
বন্ধ বিও হিসাব খোলার সিদ্ধান্তে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। টানা তিন কার্যদিবস দরপতনের পর বুধবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বড় উত্থান হয়েছে প্রধান মূল্যসূচকেও। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৫২২ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থগিত বিও হিসাবগুলোর বড় অংশ বড় বিনিয়োগকারীদের হওয়ায় সেগুলো সচল করার সিদ্ধান্ত বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। এতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও লেনদেন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডিএসইতে বুধবার ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির দাম। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৭ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবসে যা ছিল ৫৬৫ কোটি ৮২ লাখ টাকা।


বিএসইসির সিদ্ধান্তের আগে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) গত ২০ জুলাই কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে স্থগিত বিও হিসাবগুলো পুনরায় চালুর আবেদন করে। আইনগত বা নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে হিসাবগুলোতে লেনদেনের সুযোগ দেওয়ার দাবি জানায় সংগঠনটি।

ডিএসইতে সর্বোচ্চ ৩২ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে মতিন স্পিনিংয়ের শেয়ারে। দ্বিতীয় অবস্থানে এনভয় টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে শাহজিবাজার পাওয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১০০ পয়েন্ট বেড়েছে। সেখানে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বন্ধ  বিও হিসাব  খোলার সিদ্ধান্ত  শেয়ারবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: