চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি

সময়ের আলো ডেস্ক

বিজনেস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমকি ৪

2026-11-04T21:48:30+00:00
2026-11-04T21:48:30+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বিজনেস
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমকি ৪ শতাংশ বেড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা এই সময়ে দেশে মোট ১১ হাজার ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া নভেম্বরের প্রথম তিন দিনেও রেমিট্যান্স প্রবাহে ৫৮ দশমকি ১ শতাংশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।


২০২৬ সালের ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫২১ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার।

শুধু ৩ নভেম্বর একদিনেই প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬১ মিলিয়ন মার্কিন ডলার।

রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : বাসস

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চলতি অর্থবছর  রেমিট্যান্স  বৃদ্ধি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: