গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়াতে প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

2026-11-05T10:55:00+00:00
2026-11-05T10:55:00+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
বিজনেস
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়াতে প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরই মধ্যে এ উদ্দেশ্যে ১ কোটি ২০ লাখ ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। বর্তমানে থাকা ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের সঙ্গে আগামী তিন থেকে চার মাসের মধ্যে আরও ১৪৬টি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার উদ্যোগ নিয়েছে এয়ারলাইন্সটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটের সময়ানুবর্তিতা, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে এ বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় ইউএস-বাংলা। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে আরও প্রায় ১৬টি নতুন গন্তব্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন ১৪৬টি সরঞ্জামের মধ্যে থাকবে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক, ওয়াটার ও ল্যাভাটরি সার্ভিস ট্রাকসহ বিভিন্ন র‍্যাম্প সাপোর্ট ইকুইপমেন্ট।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি ফ্লাইটের সময়ানুবর্তিতা ও দক্ষ পরিচালনা শুধু উড়োজাহাজের ওপর নির্ভর করে না। আধুনিক গ্রাউন্ড ইকুইপমেন্ট, দক্ষ জনবল ও সমন্বিত ব্যবস্থাপনাও এর জন্য জরুরি। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট সম্প্রসারণ করা হচ্ছে।

পরিবেশবান্ধব এভিয়েশন ব্যবস্থার বিকাশে সরকারের ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা। এসব যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের কাজ চলছে।

প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে ইতিমধ্যে ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে বিমানবন্দরের গ্রাউন্ড অপারেশনে এসব যানবাহন ব্যবহারের মাধ্যমে জ্বালানির ওপর নির্ভরতা ও স্থানীয় পর্যায়ে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিমানবন্দর আধুনিকায়ন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের এভিয়েশন খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। এসব উদ্যোগের সঙ্গে সমন্বয় করে বেসরকারি বিনিয়োগ ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে ইউএস-বাংলা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   গ্রাউন্ড সার্ভিস  আধুনিকায়ন  ২ কোটি ২০ লাখ ডলার  বিনিয়োগ  ইউএস-বাংলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: