প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম আপডেট: ০৫.১১.২০২৬ ৭:২০ পিএম
‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে নভোএয়ার। ছবি : সংগৃহীত দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় নভোএয়ারের যাত্রীরা ভ্রমণের পরও বিভিন্ন লাইফস্টাইল, ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ারে ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এসব সুবিধা নেওয়া যাবে। দেশের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান এ কর্মসূচির অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, “যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য উদ্ভাবনী সেবা চালু করতে নভোএয়ার সবসময় সচেষ্ট। ভ্রমণ শেষ হওয়ার পরও যাত্রীরা যেন বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ কর্মসূচি চালু করা হয়েছে।”
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।’
নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকে দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানা যাবে www.flynovoair.com ওয়েবসাইটে অথবা ১৩৬০৩ নম্বরে।
সময়ের আলো/মহু