প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম
স্বাস্থ্যসেবায় মাদানী এভিনিউর ইউনাইটেডকে বেছে নিল সাফ। ছবি : সংগৃহীতসাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট দেওয়ার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে হাসপাতালটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফের নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। এ জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে থাকবে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন হেলথকেয়ার প্রফেশনাল।
এ ছাড়া মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পৃথক মেডিকেল রুম থাকবে। মাঠে প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ দুটি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।
সময়ের আলো/জেডআই