জিদানের সিদ্ধান্তে ফ্রান্স অধ্যায় শেষ কান্তের?

ক্রীড়া ডেস্ক

খেলা

ফ্রান্সের জার্সিতে এনগোলো কান্তের অধ্যায় কি তবে শেষ? জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানের প্রথম দল ঘোষণায় ৩৫ বছর বয়সী

2026-09-20T19:49:30+00:00
2026-09-20T19:49:30+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জিদানের সিদ্ধান্তে ফ্রান্স অধ্যায় শেষ কান্তের?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
ফ্রান্সের জার্সিতে এনগোলো কান্তের অধ্যায় কি তবে শেষ? জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানের প্রথম দল ঘোষণায় ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে না রাখায় তেমনই ইঙ্গিত মিলছে। কান্তের সামর্থ্য নিয়ে প্রশ্ন না তুললেও জিদান জানিয়েছেন, আগামী চার বছরের পরিকল্পনায় তিনি তরুণদেরই বেশি সুযোগ দিতে চান।

শুক্রবার ফ্রান্সের প্রথম দল ঘোষণা করেন জিদান। সংবাদ সম্মেলনে কান্তেকে দলে না রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য কান্তেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজের বলেই জানিয়েছেন ফ্রান্স কোচ।

জিদান বলেন, ‘আমি তাকে দলে ডাকিনি। এটা আমার সিদ্ধান্ত। এমন কিছু খেলোয়াড় আছে, যারা দলকে আরও এগিয়ে নিতে পারে। বিষয়টি তার সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত নয়। সে ছিল আদর্শ একজন খেলোয়াড়। কিন্তু তার বয়স ৩৫, আর এই দলের দায়িত্বে আমি চার বছর থাকব। আমাকে কিছু সিদ্ধান্ত নিতেই হবে।’

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৯টি ম্যাচ খেলেছেন কান্তে। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এমনকি ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন এই মিডফিল্ডার। তবে টুর্নামেন্টে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি।


বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়েন দিদিয়ের দেশম। তার জায়গায় দায়িত্ব নেন জিদান। নতুন কোচের অধীনে কান্তের ভবিষ্যৎ নিয়ে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কান্তের পাশাপাশি জাতীয় দলে করিম বেনজেমার ফেরার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন জিদান। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে ফ্রান্স কোচ বলেন, ‘করিমকে আমি খুব ভালোবাসি। রিয়াল মাদ্রিদে তার সঙ্গে অসাধারণ কিছু সময় কাটিয়েছি। কিন্তু কান্তের মতো তারও বয়স হয়েছে। এখন আমার আরও তরুণ খেলোয়াড়দের দেখতে হবে। তবে ফ্রান্স ও ক্লাবের হয়ে তার ক্যারিয়ারের অর্জন এতে একটুও কমে যাবে না।’

জিদানের অধীনে ফ্রান্সের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে। এরপর নেশনস লিগে বেলজিয়াম ও ইতালির মুখোমুখি হবে ফরাসিরা।

প্রথম দল ঘোষণাতেই কান্তে ও বেনজেমার অনুপস্থিতি থেকে জিদানের চার বছরের পরিকল্পনার একটি দিক স্পষ্ট হয়েছে—অভিজ্ঞদের জায়গায় ধীরে ধীরে তরুণদের সামনে আনার পথেই এগোতে চান তিনি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জিদান  সিদ্ধান্ত  ফ্রান্স  অধ্যায়  শেষ  কান্তে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: