ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা লুকাচ্ছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে পেন্টাগনের প্রকাশ করা সংখ্যার চেয়েও বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

2026-09-20T21:16:10+00:00
2026-09-20T21:16:10+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা লুকাচ্ছে পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম 
পেন্টাগনের উন্মুক্ত ডাটাবেজে পাওয়া তথ্যের চেয়ে চারজন বেশি। সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে পেন্টাগনের প্রকাশ করা সংখ্যার চেয়েও বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। মার্কিন গণমাধ্যমটি পরিচয় গোপন রাখা পাঁচ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, এ যুদ্ধে অন্তত ২২ জন মার্কিন সেনা নিহত হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, এ সংখ্যা পেন্টাগনের উন্মুক্ত ডাটাবেজে পাওয়া তথ্যের চেয়ে চারজন বেশি। পরিচয় গোপন রাখা আরেক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদপত্রটি আরও জানায়, যেসব সেনার মৃত্যুর কথা প্রকাশ করা হয়নি তাদের সবাই ছয় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সরাসরি অংশ না নিলেও সংঘাত চলাকালে পশ্চিম এশিয়ায় মোতায়েন ছিলেন।  

শুক্রবার প্রকাশিত পোস্টের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক্সে এক পোস্টে হেগসেথ প্রতিবেদনটিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে অভিহিত করেছেন। এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের মন্তব্য চেয়ে রয়টার্সের জানানো অনুরোধে সংবাদপত্রটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

তাদের প্রতিবেদনে পোস্ট জানিয়েছে, হতাহতের সংখ্যা নিয়ে গরমিলের বিষয়ে করা প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি পেন্টাগন। পেন্টাগনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা নিহত ও আরও ৭৫০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। পেন্টাগনের প্রকাশিত হিসাবের বাইরে থাকা সেনাদের পরিচয়, তারা কখন, কোথায় এবং কীভাবে মারা গেছেন; এসব তথ্য এখনও স্পষ্ট নয়।


বেশি সংখ্যক সেনা নিহত হওয়ার তথ্য সম্পর্কে অবগত কর্মকর্তারা হতাশা প্রকাশ করে বলেছেন, অতিরিক্ত প্রাণহানির তথ্য পেন্টাগনের প্রকাশ্য হতাহত তালিকায় থাকা উচিত ছিল। সেনাসদস্য নিহত হলে তার মৃত্যু সরকারি দায়িত্ব পালনের সময় ঘটেছে কি না, তা নির্ধারণে সামরিক বাহিনী তদন্ত করে। এই তদন্তের ফলাফলের ওপর নিহত সেনাদের পরিবারের প্রাপ্য বিভিন্ন সুবিধা ও ক্ষতিপূরণের বিষয়ও নির্ভর করে। 

এদিকে পেন্টাগন জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় এমন পৃথক অভিযানে মধ্যপ্রাচ্যে আরও দুই মার্কিন সেনা মারা গেছেন। ইরানি বাহিনীর হামলার শিকার হওয়া ঘাঁটিতে তাদের মৃত্যু হলেও ডিকাসে তাদের নামও প্রকাশ করা হয়নি।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইরান যুদ্ধ  পেন্টাগন  নিহত  সেনা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: