মিফতাহ জামানের একক কনসার্ট

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন ‘চির অধরা’র শিল্পী মিফতাহ জামান। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে

2026-09-20T21:23:36+00:00
2026-09-20T21:23:36+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মিফতাহ জামানের একক কনসার্ট
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম 
শিল্পী মিফতাহ জামান। ছবি : সংগৃহীত
দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন ‘চির অধরা’র শিল্পী মিফতাহ জামান। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার কনসার্ট ‘অতঃপর অধরা’। 

অনুষ্ঠানটি নিয়ে ব্যস্ত সময় চলছে শিল্পী ও তার সতীর্থদের। মিফতাহ জামান বলেন, ‘এই শো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরও বেড়ে গেছে। দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য মুখিয়ে আছি। এবার ভেন্যু শিল্পকলায়, বলা যায় সিলেক্টিভ অডিয়েন্সের জন্য। কেআইবির চেয়ে কিছুটা ছোট পরিসরে। তবে আমরা ভীষণ এক্সাইটেড। এবার নতুন কিছু গানও পারফর্ম করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম সিরিয়াসলি প্র্যাক্টিস করে যাচ্ছি। আশা করছি, দারুণ একটা শো হবে।’


এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকেট বিক্রি। ভিআইপি (নিচের গ্যালারি) টিকেটের দাম ১ হাজার ২০০ টাকা, আর রেগুলার (ওপরের গ্যালারি) টিকেট ৯০০ টাকা করে। তবে কোনো কাগুজে টিকেট থাকছে না, পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে ডিজিটালি। পেমেন্ট সম্পন্ন করে টিকেট সংগ্রহের তথ্য মিলবে শিল্পীর ফেসবুক পেজে।

জানা গেছে, বিশেষ এই কনসার্টে মিফতাহ শোনাবেন তার বিখ্যাত ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’, ‘প্রাপ্তিশূন্য’র মতো গানগুলো। সঙ্গে থাকবে তার কণ্ঠে নতুনভাবে জনপ্রিয় হওয়া পুরোনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানগুলোও।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   মিফতাহ জামান  কনসার্ট  সংগীত শিল্পী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: