জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।রোববার (২০ সেপ্টেম্বর)

2026-09-21T13:43:00+00:00
2026-09-21T13:43:00+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম 
ট্রোম্যান খীসা। ছবি : সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।  

রোববার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


নৌবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য এক গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   জাতিসংঘ  শান্তিরক্ষা মিশন  বাংলাদেশি  নৌ-সদস্য  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: