কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি বহুতল মার্কেট ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১

2026-09-21T15:03:50+00:00
2026-09-21T15:03:50+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি বহুতল মার্কেট ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরান থানা এলাকায় সামাদ প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, জেলার হোসেনপুর উপজেলার রামপুর এলাকার মো. সাব্বির (৩০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আসাদুল (৩৫)। 

পুলিশ জানায়, ৫ তলা ওই মার্কেটের ওপরে নির্মাণ কাজ চলছিল। দুপুর ১২টার দিকে সামনের দিক দিয়ে লোহার রড ওপরে তুলছিলেন কয়েক শ্রমিক। এক পর্যায়ে চতুর্থ তলার বারান্দা সংলগ্ন পিডিবির সঞ্চালন লাইনের স্পর্শে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক।


খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবনে আটকে থাকা দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ-১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কিশোরগঞ্জ  বিদ্যুৎস্পৃষ্ট  শ্রমিক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: