গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ, জুতা মেরে কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায়

2026-09-21T18:05:55+00:00
2026-09-21T18:05:55+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ, জুতা মেরে কুশপুত্তলিকা দাহ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
সংসদ সদস্য গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ। ছবি : সময়ের আলো
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীরা গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশগ্রহণকারীরা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ ও ফাঁসির দাবি জানিয়ে সরকারের কাছে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। এসময় তারা গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, মরিয়মের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। মরিয়মের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে তার আত্মহননের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে হবে। একই সাথে মরিয়ম খাতুনের আত্মহননে প্ররচনাকারি গাজী নজরুল ইসলাম সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভের একপর্যায়ে সড়কের মাঝখানে রেখে গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেন তারা।


প্রসঙ্গত, সম্প্রতি জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক কিশোরীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এসময় ওই কিশোরীকে বিয়ে এবং কাবিননামা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসে। এক পর্যায়ে রোববার রাজধানীর ন্যাম ভবন থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলামকে ৪ দিনের এবং ও তার প্রথম স্ত্রীকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজী নজরুলে  ফাঁসি  দাবি  বিক্ষোভ  জুতা মেরে কুশপুত্তলিকা দাহ  কুশপুত্তলিকা দাহ  সময়ের আলো  সাতক্ষীরা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: