আফগান সীমান্তে ৩৭ ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তানের, বেসামরিক নিহতের অভিযোগ কাবুলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে ৩৭ জন ‘জঙ্গিকে’ হত্যার দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে, রাতের বিমান হামলায় আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে

2026-09-22T10:06:27+00:00
2026-09-22T10:06:27+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আফগান সীমান্তে ৩৭ ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তানের, বেসামরিক নিহতের অভিযোগ কাবুলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ এএম 
ছবি : সংগৃহীত
আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে ৩৭ জন ‘জঙ্গিকে’ হত্যার দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে, রাতের বিমান হামলায় আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে তিন বেসামরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুল।

সোমবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় স্থল অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। পরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সংগঠনগুলোর আস্তানায় বিমান হামলা চালানো হয়।

গত তিন দিনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট ও হাঙ্গু জেলায় দুটি প্রাণঘাতী জঙ্গি হামলা হয়েছে। এসব হামলায় ১৮ পুলিশ সদস্য, ছয় সেনাসদস্য ও ছয় বেসামরিকসহ মোট ৩০ জন নিহত হন।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, রোববার কোহাট ও হাঙ্গুতে সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে নয়জনকে হত্যা করা হয়। এ সময় আরও কয়েকজন আহত হন।

বিবৃতিতে বলা হয়, পরে তিনটি লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো হয়। এর মধ্যে একটি আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণকেন্দ্র ছিল। এসব হামলায় ২৮ ‘সন্ত্রাসী’ ও কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হন। একই সঙ্গে প্রশিক্ষণকেন্দ্র ও আস্তানায় মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান এখনো সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় বিষয়টি ‘গভীর উদ্বেগের’। পাকিস্তানের জন্য সন্ত্রাসের হুমকি আফগানিস্তান থেকেই আসছে বলেও দাবি করা হয়।

অন্যদিকে, পাকিস্তানি যুদ্ধবিমান আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আফগান সরকার। দেশটির কর্মকর্তাদের দাবি, এতে অন্তত তিন বেসামরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, স্থানীয় সময় সোমবার ভোর ৩টার দিকে কুনারের নুরগাল জেলায় বিমান হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হন।

তিনি জানান, পাকতিকার বারমাল জেলাতেও অন্তত দুটি বিমান হামলা হয়েছে। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই হামলার নিন্দা করে একে ‘আগ্রাসন ও অবিচার’ হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, দেশের ভেতরে নিরাপত্তা ব্যর্থতার দিক থেকে মানুষের দৃষ্টি সরাতে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ আবারও এমন হামলা চালিয়েছে।

মুজাহিদ আরও বলেন, আফগানরা এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   পাকিস্তান  আফগানিস্তান  পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত  খাইবার পাখতুনখাওয়া  কুনার  পাকতিকা  জঙ্গি  সন্ত্রাসী হামলা  বিমান হামলা  পাকিস্তান সেনাবাহিনী  আফগান সরকার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: