ছাত্রাবাসের রাঁধুনিকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ হেফাজতে রবি শিক্ষার্থী

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক

2026-09-22T15:15:53+00:00
2026-09-22T15:15:53+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রাবাসের রাঁধুনিকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ হেফাজতে রবি শিক্ষার্থী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম 
ছাত্রাবাসের রাঁধুনিকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ হেফাজতে রবি শিক্ষার্থী। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই শিক্ষার্থীকে থানা হেফাজতে নেয় পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে অবস্থিত শাহ মখদুম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফেরদৌস। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শাহ মখদুম ছাত্রাবাসের আবাসিক ছাত্র। 

অভিযোগকারী রাঁধুনি ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্না করে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্ত শিক্ষার্থীর কাছে গত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল। চলতি মাসের ১১ তারিখে তা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে ফেরদৌসীর সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।

অভিযোগকারী রাঁধুনি ও তার স্বজনদের দাবি, কথাকাটাকাটির একপর্যায়ে পারিশ্রমিক চাইলে ফেরদৌসী বেগমকে মারধর করা হয়ে। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার পরনের শাড়ি খুলে নেওয়ারও চেষ্টা করা হয়। ঘটনায় ভুক্তভোগী আহত হয়েছেন বলেও জানা যায়।


ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরদৌসীর স্বজন ও স্থানীয়রা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে শত শত মানুষ সড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রাবাসের রাঁধুনির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ছাত্রাবাস  রাঁধুনি  শ্লীলতাহানি  অভিযোগ  পুলিশ  হেফাজত  রবি  শিক্ষার্থী  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: