জাতিসংঘ সফরের আগে ফের নেতানিয়াহু-মামদানির বিরোধ চরমে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের আগে তার সঙ্গে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির প্রকাশ্য

2026-09-22T19:04:37+00:00
2026-09-22T19:04:37+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘ সফরের আগে ফের নেতানিয়াহু-মামদানির বিরোধ চরমে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি : সিএনএন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের আগে তার সঙ্গে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির প্রকাশ্য দ্বন্দ্ব আবারও তীব্র হয়েছে।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি মামদানির বিরুদ্ধে ‘নিউইয়র্কের ইহুদিদের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়ার’ অভিযোগও করেন। 

নেতানিয়াহু বলেন, জাতিসংঘে গিয়ে তিনি ‘বীর ইসরায়েলি সেনাদের’ বিষয়ে সত্য তুলে ধরবেন এবং মামদানির বিষয়েও সত্য বলবেন। এর আগেও মামদানিকে নিজের নির্বাচনী প্রচারে ব্যবহার করেছিলেন নেতানিয়াহু। একটি বিলবোর্ডে লেখা হয়েছিল, তারা নেতানিয়াহুকে হারাতে চায়। তাদের জিততে দেবেন না। 

এর এক দিন আগে নেতানিয়াহুর সমালোচনা আরও জোরালো করেন মামদানি। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। তবে নিউইয়র্কে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা তার নেই বলেও স্বীকার করেন মামদানি। মেয়র নির্বাচনের প্রচারে অবশ্য তাকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।  


২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও আরও কয়েকজন ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে যুক্তরাষ্ট্র ওই আদালতের সদস্য নয় এবং নেতানিয়াহুকে গ্রেফতার করবে না বলে আগেই জানিয়েছে।   

নেতানিয়াহু ও মামদানির মধ্যে দীর্ঘদিন ধরেই প্রকাশ্য বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে পৌঁছালে বিক্ষোভ হওয়ার আশঙ্কা রয়েছে। 

সূত্র : সিএনএন 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   জাতিসংঘ  নেতানিয়াহু-মামদানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: