জামালপুরে রেললাইন পারাপারের সময় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের অদূরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তাহমিনা আক্তার (২৫) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার

2026-09-22T22:09:09+00:00
2026-09-22T22:09:09+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে রেললাইন পারাপারের সময় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের অদূরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তাহমিনা আক্তার (২৫) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা অভিমুখী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছু সময় পর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাহমিনা আক্তার ঢাকার কদমতলী থানার শনির আখড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অসাবধানতাবশত রেললাইন অতিক্রম করার সময় অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাহমিনা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেন।


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রাতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   জামালপুর  ট্রেনে কাটা  কলেজ শিক্ষার্থী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: