শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতা বহিষ্কার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা আহ্বায়ক কমিটির

2026-09-23T12:45:02+00:00
2026-09-23T12:45:02+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতা বহিষ্কার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম 
মো. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার দফতর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

এছাড়া এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দকে অবগত করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় জেলা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শৃঙ্খলা ভঙ্গ  এনসিপি নেতা  বহিষ্কার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: