রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি রুহী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।বুধবার

2026-09-23T18:39:48+00:00
2026-09-23T18:39:48+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি রুহী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
আওয়ামী লীগের নেতা এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিকেলে ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে আত্মগোপনে গিয়েছিলেন তিনি।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  আওয়ামী লীগ  সাবেক এমপি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: