ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করল ইসি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির

2026-09-24T11:41:43+00:00
2026-09-24T11:41:43+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করল ইসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম 
নির্বাচন ভবন। সংগৃহীত ছবি
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়ে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে এই চিঠি দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালুর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।



সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইসি  ভোটার  স্থানান্তর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: