‘জ্বালানির মূল্য বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জ্বালানির দাম বাড়ানোর মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর

2026-09-24T14:49:30+00:00
2026-09-24T14:51:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘জ্বালানির মূল্য বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ২:৫১ পিএম
মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
জ্বালানির দাম বাড়ানোর মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।


মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের সব কর্মক্ষেত্রসহ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এর আগে জ্বালানি সংকট তৈরি করে সরকার তেলের দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।’

এ সময় সরকারকে ১০টি বিকল্প পরিকল্পনাসহ নিজেদের ভুল শুধরে সবার সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সময়ের আলো/মহু
  বিষয়:   জ্বালানি  মূল্যবৃদ্ধি  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: