ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর

2026-09-24T17:42:38+00:00
2026-09-24T17:42:38+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৬৯ হাজার ১৪৯ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।  

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ এবং ৭১৪ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী গ্রুপে, ২৬২ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।

মারা যাওয়া ৮ জনের মধ্যে দুজন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, দুজনের বয়স ৪৬ থেকে ৫০ বছর।

এছাড়া ১১ থেকে ১৫, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৬১ থেকে ৬৫ এবং ৮০ বছরের বেশি বয়সী একজন করে মারা গেছেন।


গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৪।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  স্বাস্থ্য অধিদফতর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: