‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিলেও সরকার তাতে ভ্রূক্ষেপ করেনি’

ঝিনাইদহ প্রতিনিধি

রাজনীতি

দেশে চলমান সংকট সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দিলেও সরকার তাতে ভ্রূক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়

2026-09-25T19:13:09+00:00
2026-09-25T19:13:09+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ঝিনাইদহে মিয়া গোলাম পরওয়ার
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিলেও সরকার তাতে ভ্রূক্ষেপ করেনি’
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম 
ঝিনাইদহে মিয়া গোলাম পরওয়ার। ছবি : সময়ের আলো
দেশে চলমান সংকট সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দিলেও সরকার তাতে ভ্রূক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধীদল তাদের নিজ খরচে এক্সপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। তবে সরকার বিরোধীদলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রূক্ষেপ করেনি।

তিনি আরও বলেন, জামায়াতসহ বিরোধীদল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার শুধু বিরোধিতার স্বার্থেই বিরোধীদলের বিরোধিতা করছে।

গোলাম পরওয়ার বলেন, আমরা বিরোধীদলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। কিন্তু সরকার জামায়াতসহ বিরোধীদলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বিরোধীদলের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর।

গোলাম পরওয়ার আরও বলেন, আমি বলবো যে, বিএনপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পরে আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে আমরা ছিলাম। দেশের কল্যাণের স্বার্থে, আধিপত্যবাদী শক্তি মোকাবিলা করার স্বার্থে জামায়াত সেই সময় বিএনপিকে সমর্থন করে। এর আগে বিএনপি ৯১-এ সরকার গঠন করেছিল। সেখানেও আমরা বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিলাম। কিন্তু সরকার গঠন করার পরই বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজশাহী, খুলনায় আমাদের কর্মীদের শহিদ করেছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের শিবিরের ছেলেদের হত্যা করেছিল। আমরা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ করছি, এখনো তারা জামায়াতকে নিয়ে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করছে। বিএনপি হলো অকৃতজ্ঞ দল। বিএনপির এই বিরোধী অনেকটা সেই প্রবাদের মতো- ‘নেই কাজ তো খই ভাজ।’


সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি এখন বলছে যে জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ সারাদেশে মিছিল করলো কিভাবে? সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে তাদের ইন্ধন না থাকলে এরকম একটি কর্মসূচি কোনো রাজনৈতিক দল পালন করবে, এটা কখনো হয়? এটা কি সম্ভব? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর আপনাদের কাছে থাকলে তা প্রকাশ করুন। বিরোধিতা করতে হবে তাই, বিরোধিতা করবেন না।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঝিনাইদহ  মিয়া গোলাম পরওয়ার  সংকট  সমাধান  প্রস্তাব  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: