কমলনগরে প্রবাসী স্ত্রীর ঘরে পরকীয়া প্রেমিক আটক

​রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসী আব্দুল ছাত্তারের স্ত্রী আকলিমা বেগমের (৩০) ঘর থেকে স্থানীয় এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। পরকীয়ার অভিযোগে

2026-09-25T20:17:30+00:00
2026-09-25T20:17:30+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কমলনগরে প্রবাসী স্ত্রীর ঘরে পরকীয়া প্রেমিক আটক
​রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসী আব্দুল ছাত্তারের স্ত্রী আকলিমা বেগমের (৩০) ঘর থেকে স্থানীয় এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। পরকীয়ার অভিযোগে আটক মো. মাহফুজ (৩৫) চর বসু বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় দুলাল মাঝির ছেলে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আকলিমা ও মাহফুজের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। স্থানীয়রা একাধিকবার সতর্ক করলেও তা আমলে নেননি তারা। বৃহস্পতিবার গভীর রাতে মাহফুজ ওই ঘরে প্রবেশ করলে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। খবর পেয়ে কমলনগর থানা পুলিশের একটি নৈশ টিম ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা বিষয়টি সামাজিকভাবে সমাধানের সিদ্ধান্ত জানালে পুলিশ ফিরে আসে।


​চর কাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিমউদ্দীন জানান, ঘটনাটি নিষ্পত্তিতে শনিবার বিকেলে বড় ধরনের সামাজিক সালিশি বৈঠক ডাকা হয়েছে। 

অন্যদিকে, আকলিমা বেগমের ভাই আব্দুর রহমান জানান, ঘটনাটি নিয়ে তারা পারিবারিকভাবে আলোচনা করছেন এবং শনিবারের সালিশের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কমলনগর  প্রবাসী স্ত্রী  পরকীয়া প্রেমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: