পর্তুগাল-নরওয়ের জয়, জার্মানিকে রুখে দিল নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক

খেলা

উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে পর্তুগাল ও নরওয়ে। অন্যদিকে জার্মানির নতুন কোচ হিসেবে অভিষেকে জয়ের খুব

2026-09-25T23:25:33+00:00
2026-09-25T23:25:33+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
উয়েফা নেশনস লিগ
পর্তুগাল-নরওয়ের জয়, জার্মানিকে রুখে দিল নেদারল্যান্ডস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে পর্তুগাল ও নরওয়ে। অন্যদিকে জার্মানির নতুন কোচ হিসেবে অভিষেকে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল। পর্তুগাল ১-০ গোলে ওয়েলসকে, নরওয়ে ৩-২ গোলে ডেনমার্ককে হারিয়েছে এবং জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

পর্তুগালের জয়ের নায়ক জোয়াও ফেলিক্স। প্রথমার্ধে নুনো মেন্দেসের পাস থেকে বক্সের বাইরে থেকে নিচু শটে ওয়েলসের জালে বল পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। আরেকটি সুযোগে রুবেন নেভেসের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ অধিনায়ক। উল্টো ওয়েলসও সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল। ব্রেনান জনসনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি শট লাইনের ওপর থেকে ঠেকিয়ে দেন রুবেন দিয়াস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

নরওয়ের জয়ে অবশ্য বড় ভূমিকা রেখেছেন আর্লিং হালান্ড। ডেনমার্কের বিপক্ষে দুই গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। অস্কার বব ও হালান্ডের সমন্বয়ে ১৪ মিনিটেই এগিয়ে যায় নরওয়ে। এরপর আন্তোনিও নুসার পাস থেকে হালান্ডের দ্বিতীয় গোলে ব্যবধান ২-০ হয়।

মিকেল দামসগার্ডের ফ্রি-কিক থেকে এক গোল শোধ করে ডেনমার্ক। দ্বিতীয়ার্ধে র‍্যাসমুস হইলুন্দ গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে কর্নার থেকে তৈরি আক্রমণে মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে হালান্ড আবারও গোল করে নরওয়েকে এগিয়ে দেন। শেষ দিকে ডেভিড মোলার উলফ লাল কার্ড দেখলেও ১০ জনের নরওয়ে জয় ধরে রাখে।


বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে থাকা হালান্ড নেশনস লিগেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। নরওয়ের হয়ে শেষ ১৩ প্রতিযোগিতামূলক ম্যাচের ১০টিতেই গোল করেছেন তিনি। সব মিলিয়ে এই সময়ে তার গোলসংখ্যা ১৬।

এদিকে জার্মানির কোচ হিসেবে প্রথম ম্যাচেই কঠিন অভিজ্ঞতা হলো ক্লপের। ফিলিক্স এনমেখার গোলে ৩২ মিনিটে এগিয়ে যায় জার্মানি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস একের পর এক আক্রমণ করতে থাকে। শেষ পর্যন্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কোডি গাকপো গোল করে ডাচদের ১-১ সমতায় ফেরান।

অন্যদিকে গোল করে সমতা ফেরানোর পর বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইসরাইলের সাইদ আবু ফারহি। ১০ জনের ইসরাইলকে শেষ পর্যন্ত ৩-১ গোলে হারায় অস্ট্রিয়া।

নেশনস লিগে এবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্পেন। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ঘরের মাঠে ফিরছে ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপজয়ী স্পেন নামছে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে। শেষ নয়বারের দেখায় স্পেন জিতেছে ছয়বার, ইংল্যান্ডের জয় দুটি। সর্বশেষ ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল স্পেন। তবে ওয়েম্বলিতে দুই দলের সর্বশেষ দেখায় ২০১৮ সালের নেশনস লিগে ২-১ গোলে জিতেছিল স্পেনও।

ঘরের মাঠে ইংল্যান্ডেরও সুখস্মৃতি আছে। ২০১১ সালে স্পেনকে ১-০ গোলে হারিয়েছিল তারা। এরপর ২০১৬ সালে জার্মানির মাঠে ৩-২ গোলের জয়ও পেয়েছিল ইংলিশরা। এবারের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। গ্রুপ এ-৩ থেকে শীর্ষ দুটি দল আগামী মার্চের কোয়ার্টার ফাইনালে যাবে। একই গ্রুপে ক্রোয়েশিয়া ও চেকিয়া থাকায় শুরু থেকেই পয়েন্ট সংগ্রহের লড়াইটা হবে গুরুত্বপূর্ণ।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   পর্তুগাল-নরওয়ে  জয়  জার্মানি  নেদারল্যান্ডস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: