গাইবান্ধায় নিষিদ্ধ যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও

2026-09-26T09:24:32+00:00
2026-09-26T09:24:32+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় নিষিদ্ধ যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ এএম 
মনোয়ার হোসেন মণ্ডল জীম। ছবি : সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনোয়ার হোসেন উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, মনোয়ার হোসেনকে গ্রেফতারের পর তার বিষয়ে তদন্ত চলছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধা  নিষিদ্ধ যুবলীগ  নেতা  সাবেক চেয়ারম্যান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: