আগামী সপ্তাহেই আসছে পুলিশের ‘সাইবার সিকিউরিটি ইউনিট’, থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী সপ্তাহেই পুলিশের জন্য আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। নতুন এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। পুলিশ

2026-09-26T13:07:00+00:00
2026-09-26T13:33:42+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আগামী সপ্তাহেই আসছে পুলিশের ‘সাইবার সিকিউরিটি ইউনিট’, থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১:৩৩ পিএম
পুলিশের জন্য আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। ছবি : সংগৃহীত
আগামী সপ্তাহেই পুলিশের জন্য আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। নতুন এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। পুলিশ সদর দফতরে এ পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। নতুন এই ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ একজন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক)-এর নেতৃত্বে পরিচালিত হবে। পুলিশ সদর দফতরে এই পদটি না থাকলে তা নতুন করে তৈরি করা হবে।’

তিনি জানান, নতুন ইউনিটের কার্যক্রম মেট্রো ও ডিভিশন পর্যায়ে বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিটের জন্য আধুনিক যন্ত্রপাতি রাখা হবে। পাশাপাশি হেডকোয়ার্টার ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তার ব্যবস্থা থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলাপর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।’

ইউনিট গঠনের জন্য প্রকল্প প্রণয়নের নির্দেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, জটিল সাইবার অপরাধের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয় সেখানেই তদন্ত ও বিশ্লেষণ করা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা প্রকল্প প্রণয়নের জন্য আমি গত কয়েক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি। যেগুলো জটিল হবে, সেগুলো কেন্দ্রে আসবে। যেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যানালাইসিস করা সম্ভব, সেগুলো সেখানেই হবে।’

এ সময় পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিভিন্ন ধরনের সংবাদ দেওয়ার অভিযোগ তুলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কার্যক্রমে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে- এমন কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধের একটি গুরুত্বপূর্ণ ধরন হয়ে উঠেছে। কোনো কোনো রাষ্ট্রে সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধ মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ কারণে বাংলাদেশেও সাইবার নিরাপত্তাকে বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাইবার নিরাপত্তা  পুলিশ  নতুন ইউনিট  এলাকা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: