গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয়

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকার বিস্ফোরণে বিকল হয়ে পড়েছে। এতে চৌমুহনী থেকে মাইজদী পর্যন্ত

2026-09-26T13:52:16+00:00
2026-09-26T13:52:16+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয়
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকার বিস্ফোরণে বিকল হয়ে পড়েছে। এতে চৌমুহনী থেকে মাইজদী পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বর্তমানে বিকল্প ব্যবস্থায় চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ব্রেকারে আগুন ধরে যায়। এতে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারে আকস্মিক বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এটি মূল ব্রেকার হওয়ায় এর মাধ্যমে বিদ্যুৎ লোড নেওয়া হয়। ব্রেকারটি বিকল হয়ে পড়ায় বিকল্প সোর্স ব্যবহার করে রিং সার্কিটের মাধ্যমে বর্তমানে প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মাইজদী শহর ও আশপাশের এলাকায় চাহিদা প্রায় ২০ মেগাওয়াট।

এদিকে পিডিবির আওতাধীন জেলা শহর মাইজদী এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ২২ থেকে ২৫ মেগাওয়াট। বিপরীতে শুক্রবার রাতে সরবরাহ করা হয়েছে প্রায় ১০ মেগাওয়াট। ফলে ক্ষতিগ্রস্ত ব্রেকার পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত এক ঘণ্টা পরপর রোটেশন ভিত্তিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এক ঘণ্টা শহরের এক অংশে বিদ্যুৎ সরবরাহ করা হলে অন্য অংশে সরবরাহ বন্ধ থাকবে। পরবর্তী ঘণ্টায় সরবরাহের এলাকা পরিবর্তন করা হবে।


স্থানীয় বাসিন্দা ইকবাল হাসান বলেন, শুক্রবার রাতে তার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিদ্যুৎ এলেও এক ঘণ্টার মধ্যে আবার চলে যায়। এভাবে সারা রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ আসা-যাওয়া করেছে।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকার নষ্ট হয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক করতে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। বৃষ্টির কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। আশা করা হচ্ছে, শনিবার বিকেলের মধ্যে নতুন ব্রেকার স্থাপনের কাজ শেষ হবে। এরপর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গ্রিড উপকেন্দ্র  ব্রেকার বিস্ফোরণ  নোয়াখালী শহর  বিদ্যুৎ বিপর্যয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: