ধানমন্ডিতে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে

2026-09-26T14:23:19+00:00
2026-09-26T14:24:46+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধানমন্ডিতে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ২:২৪ পিএম
ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন।

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ধানমন্ডি  ককটেল  বিস্ফোরণ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: