ককটেল তৈরির সরঞ্জামসহ ৯ হাজার মুখোশ উদ্ধার, গ্রেফতার ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাশুর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামসহ ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে পুলিশ।

2026-09-25T20:06:41+00:00
2026-09-25T20:06:59+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ককটেল তৈরির সরঞ্জামসহ ৯ হাজার মুখোশ উদ্ধার, গ্রেফতার ১
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাশুর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামসহ ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে ইমনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এরপর শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় বাঘাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে ককটেল তৈরিতে ব্যবহৃত এক কেজি ৫০০ গ্রাম কস্টিক সোডা, এক কেজি ৬০০ গ্রাম সালফার, পাঁচ কেজি মারবেল, দুই কেজি এক ইঞ্চি তারকাঁটা, লাল রঙের কস্টেপ ২০টি এবং কালো রঙের কস্টেপ ১১টি উদ্ধার করা হয়।

এছাড়া তিনটি কার্টনে রাখা ৯ হাজার কাগজের মুখোশ, মুখোশ পরার ইলাস্টিকের ৩০ প্যাকেট, ককটেলের উপাদান গুঁড়া করার কাজে ব্যবহৃত জাইপান ব্র্যান্ডের একটি ব্লেন্ডার ও একটি জার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাতনামা ভ্যানচালকের সহায়তায় মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের জন্য সেগুলো তার বাসায় রাখা হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ককটেল  মুখোশ উদ্ধার  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: