২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১০৬৪

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সারাদেশে গত২৪ ঘণ্টায়হাম হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১

2026-09-26T15:57:01+00:00
2026-09-26T16:22:47+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১০৬৪
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৪:২২ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১০৬৪। ছবি : সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায়  হাম হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ জন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮৭।

এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছে।

একই সময়ে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৯ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

সময়ের আলো/জেডি  

  বিষয়:   ২৪ ঘণ্টা  হাম  উপসর্গ  মৃত্যু  আক্রান্ত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: