রামগড়ে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রামগড়ের ৪০টি পরিবারের মাঝে বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।শনিবার

2026-09-26T16:38:11+00:00
2026-09-26T16:38:11+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রামগড়ে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম 
ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন দেওয়া হচ্ছে। ছবি : সময়ের আলো
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রামগড়ের ৪০টি পরিবারের মাঝে বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আসনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।

এসময় প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে। তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

পরে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।


এতে রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কাজী শামীম, রামগড় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. বি. এম. মোজাম্মেল হক সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   রামগড়  ক্ষতিগ্রস্ত  পরিবার  ঢেউটিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: