ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ২ অক্টোবর

সময়ের আলো ডেস্ক

চাকরি

ব্র্যাক তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

2026-09-26T17:31:30+00:00
2026-09-26T17:47:27+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ২ অক্টোবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৫:৪৭ পিএম
ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
ব্র্যাক তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আগামী ২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

চাকরির বিবরণ  

প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক।

পদের নাম : এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)।

চাকরির ধরন : ফুলটাইম। 

কর্মস্থল : ব্র্যাকের ফিল্ড অফিস (রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর) অথবা বাংলাদেশের যেকোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্র্যাজুয়েটরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা : অপারেশনস ম্যানেজমেন্টে সর্বোচ্চ ২ বছর বা ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।

অন্যান্য যোগ্যতা : লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এসওপি (SOP) তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা আবশ্যক। টেকসই পর্যটন এবং চুক্তি পর্যালোচনার ধারণা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

প্রধান দায়িত্ব 


এরিয়া ম্যানেজারের সঙ্গে পরামর্শ করে মাঠপর্যায়ের ট্রিপগুলো পরিচালনা করা। যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় নিশ্চিত করা। অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা। নতুন গন্তব্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা খুঁজে বের করতে ফিল্ড ভিজিট সম্পন্ন করা। অতিথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং ভ্রমণ–সম্পর্কিত খরচের হিসাব ও বিল সংগ্রহ করা। এ ছাড়া কর্মক্ষেত্রে সেফগার্ড নীতি অনুসরণ করা বাধ্যতামূলক।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

কেবল বাংলাদেশি প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ার পেজ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগপ্রক্রিয়ায় ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।

আবেদনের শেষ তারিখ : ২ অক্টোবর ২০২৬। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ব্র্যাক  অতিথি প্রজেক্টে  চাকরি  সুযোগ  আবেদন 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: