পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ডেরা ইসমাইল খানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

2026-09-26T17:54:07+00:00
2026-09-26T17:54:07+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ডেরা ইসমাইল খানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২। 

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ধূসর রঙের ধোঁয়া এবং আশপাশে ইট ও অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ছবিতেও বিস্ফোরণের পরের পরিস্থিতি দেখা গেছে। সেখানে ধোঁয়ার পাশাপাশি চারপাশে ইট ও বিভিন্ন নির্মাণসামগ্রী ছড়িয়ে থাকতে দেখা যায়।


তবে বিস্ফোরণটি কীভাবে ঘটেছে বা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   পাকিস্তান  ভয়াবহ বিস্ফোরণ  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: