তিন মহাদেশে তিন ওয়ানডে, সোয়া দুই ঘণ্টায় চার সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

খেলা

ওয়ানডে ক্রিকেটের সময় শেষ—এমন কথা যারা বলেন, ২৭ সেপ্টেম্বরের ‘সুপার সানডে’ তাদের জন্য ব্যাট হাতে জবাব দিয়েছে। একই দিনে বিশ্বের

2026-09-27T22:19:37+00:00
2026-09-27T22:19:37+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
তিন মহাদেশে তিন ওয়ানডে, সোয়া দুই ঘণ্টায় চার সেঞ্চুরি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
ওয়ানডে ক্রিকেটের সময় শেষ—এমন কথা যারা বলেন, ২৭ সেপ্টেম্বরের ‘সুপার সানডে’ তাদের জন্য ব্যাট হাতে জবাব দিয়েছে। একই দিনে বিশ্বের তিন মহাদেশে তিনটি ওয়ানডে, আর মাত্র সোয়া দুই ঘণ্টার ব্যবধানে চারটি সেঞ্চুরি।

আফ্রিকার জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেছে দক্ষিণ আফ্রিকা। এশিয়ার তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আর ইউরোপের লন্ডনে ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

তিন ম্যাচের মধ্যে সেঞ্চুরির শুরু দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে। টেম্বা বাভুমা ১০৩ রান করার পর ডেভিড মিলার খেলেছেন ১৪২ রানের বিধ্বংসী ইনিংস। তাঁদের ১৫৬ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৩৬৫ রান করে। 

এরপর তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ১০৮ বলে ১০১ রান করেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে এর আগে কোনো সেঞ্চুরি ছিল না গ্রিভসের। 


দিনের চতুর্থ সেঞ্চুরিটি এসেছে লন্ডনের ওভালে। শ্রীলঙ্কার বিপক্ষে ১০৫ বলে ১২৬ রান করেন ইংল্যান্ডের টম ব্যান্টন। এটিও তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। 

বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাভুমা তিন অঙ্ক ছোঁয়ার পর ৩৫ মিনিটের মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন মিলার। গ্রিভসের সেঞ্চুরি আসে বিকেল ৫টা ৯ মিনিটে। আর ব্যান্টন তিন অঙ্কে পৌঁছান সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

অর্থাৎ ১৩৬ মিনিটে তিন মহাদেশের তিন ভেন্যুতে চার ব্যাটার পেয়েছেন সেঞ্চুরি। বাভুমা, মিলার, গ্রিভস ও ব্যান্টনের চার ইনিংসে এসেছে মোট ৪৭২ রান। আর দিন শেষ হওয়ার আগেই আরও সেঞ্চুরি আসার সম্ভাবনাও তৈরি হয়েছে। 

সময়ের আলো/টিকে
  বিষয়:   তিন মহাদেশ  তিন ওয়ানডে  সোয়া দুই ঘণ্টা  চার সেঞ্চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: