এবার বীমা নিয়ন্ত্রক সংস্থায় আরেক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য পদে আবারও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষটির সদস্য (নন-লাইফ)

2026-09-27T23:42:09+00:00
2026-09-27T23:42:09+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
এবার বীমা নিয়ন্ত্রক সংস্থায় আরেক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম 
এবার বীমা নিয়ন্ত্রক সংস্থায় আরেক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। ছবি : সংগৃহীত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য পদে আবারও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষটির সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মাত্র কয়েক দিন আগে আইডিআরের আরেক সদস্য (আইন) তানজিনা ইসমাইলও পদত্যাগপত্র জমা দেন।

বর্তমানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বাইরে অবস্থান করায় তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর শূন্য পদগুলোতে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র।

শুধু নন-লাইফ ও আইন বিভাগের সদস্য পদেই পরিবর্তন সীমাবদ্ধ থাকছে না। আইডিআরের সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদও শিগগির পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে একটি সূত্রে। তিনি পদত্যাগ করলে কর্তৃপক্ষের আরও একটি সদস্য পদে নতুন নিয়োগ দিতে হবে। মাত্র কয়েক মাসের ব্যবধানে নতুন নিয়োগ পাওয়া এই সদস্যদের পরিবর্তনে নিয়ন্ত্রক সংস্থায় এক ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থার একটি সূত্র।

আইডিআরের বর্তমান সদস্যদের নিয়োগের পেছনেও রয়েছে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপট। ২০২৪ সালের ৭ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নির্দেশে তৎকালীন চার সদস্য পদত্যাগ করেন। তারা হলেন— বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান। এরপর একই বছরের ২ ডিসেম্বর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আইডিআরের চারটি সদস্য পদে নতুন করে নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সদস্য (লাইফ), সদস্য (নন-লাইফ), সদস্য (প্রশাসন) এবং সদস্য (আইন)— এই চার পদেই নিয়োগ দেওয়া হয় নতুন ব্যক্তিদের।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, চার সদস্যকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে তিন বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত— যেটি আগে ঘটে ততদিন বহাল থাকার কথা। একই সঙ্গে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করে তাদের দায়িত্ব গ্রহণের শর্ত দেওয়া হয়।


ওই নিয়োগে সদস্য (লাইফ) পদে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পান মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

এ ছাড়া সদস্য (প্রশাসন) পদে সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইলকে নিয়োগ দেওয়া হয়। চারজনকে নিয়োগ দেওয়ার পর আইডিআরের সদস্য পদগুলো পূর্ণ হয়েছিল। কিন্তু কয়েক মাস না যেতেই সেই কাঠামোয় আবার পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডআই

  বিষয়:   বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ  আইডিআরএ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: