হরমুজে ফের মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ড্রোনটির মডেল

2026-09-28T09:00:20+00:00
2026-09-28T09:01:36+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে ফের মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ এএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৯:০১ এএম
ছবি : সংগৃহীত
কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ড্রোনটির মডেল ‘রিমাস ৬০০’ এবং তথ্য উদ্ধারের জন্য এটি নিজেদের বিশেষজ্ঞদের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে ইরান।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধকৌশলের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি দাবি করেছে, ড্রোনটি গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে হরমুজ প্রণালিতে অবস্থান করছিল। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি উন্নতমানের স্বয়ংক্রিয় পানির নিচে চলাচলকারী যান (ইউইউভি), যা মার্কিন সামরিক বাহিনীর।

আইআরজিসির নৌবাহিনী আরও জানিয়েছে, ড্রোনটি বর্তমানে তাদের বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি থেকে তথ্য উদ্ধারের কাজ চলছে।

এর আগে চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালি থেকে আরেকটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল ইরানের রেভল্যুশনারি গার্ডস। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে তেল ও গ্যাস বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচল করত।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রাখার কথা জানিয়েছে ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  আইআরজিসি  মার্কিন যুক্তরাষ্ট্র  সাবমেরিন ড্রোন  রিমাস ৬০০  হরমুজ প্রণালি  ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত  মধ্যপ্রাচ্য যুদ্ধ  গুপ্তচরবৃত্তি  ইলেকট্রনিক যুদ্ধ  তেল ও গ্যাস বাণিজ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: