পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১ থেকে ১৬ গ্রেডে নিয়োগে আবেদন চলছে। মোট পদসংখ্যা ১১২। আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম : সহকারী হিসাব কর্মকর্তা
পদসংখ্যা : ১৯
গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. পদের নাম : সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
পদসংখ্যা : ৩৭
গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।
৩. পদের নাম : উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
পদসংখ্যা : ১৪
গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৪. পদের নাম : উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
পদসংখ্যা : ১৫
গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. পদের নাম : নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)
পদসংখ্যা : ১৪
গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬. পদের নাম : নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)
পদসংখ্যা : ১৩
গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়সসীমা : ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি : ১ ও ২ নম্বর পদ - ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)
৩ থেকে ৬ নম্বর পদ - ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
আবেদনের সময়সীমা : ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিশেষ নির্দেশনা : ২১ মে ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
সময়ের আলো/মহু