সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে

2026-09-28T16:30:09+00:00
2026-09-28T16:33:39+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফিফা আসিয়ান কাপ
সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৪:৩৩ পিএম
নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে গোল হজম করে জামাল ভূঁইয়ার দল।

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। সেই লক্ষ্যে একাদশেও চারটি পরিবর্তন আনেন কোচ থমাস ডুলি। একাদশে জায়গা পান জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। বাদ পড়েন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

পরিবর্তিত একাদশ নিয়ে শুরুতে বেশ গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিব কয়েকবার আক্রমণে উঠলেও প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে তা কার্যকর করতে পারেনি দলটি। প্রথমার্ধে বাংলাদেশের কোনো শটই লক্ষ্যে নিতে পারেনি।


অন্যদিকে সময় গড়ানোর সঙ্গে আক্রমণ বাড়াতে থাকে সিঙ্গাপুর। প্রথমার্ধে স্বাগতিকরা বাংলাদেশের গোলমুখে পাঁচটি শট নেয়, যার চারটিই ছিল লক্ষ্যে।

৩৬তম মিনিটে বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে সিঙ্গাপুর। আব্দুল্লাহ নুরের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে শট নেন স্টেয়ার্ট। তার নেওয়া শট জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় সিঙ্গাপুর। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও বলটি ঠেকাতে পারেননি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিঙ্গাপুর।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রথমার্ধ  গোল  সিঙ্গাপুর  বাংলাদেশ  ফিফা আসিয়ান কাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: