পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর)

2026-09-28T18:55:48+00:00
2026-09-28T19:05:09+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৭:০৫ পিএম
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে।

জানা গেছে, সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবিস্ফোরিত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে। উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে ৪ জনকে আটক করে পুলিশ।

সম্প্রতি রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বেশকিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও বেশকিছু বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পৃথক এসব ঘটনায় ঢাকার প্রবেশপথসহ রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পুরাতন বাণিজ্য মেলা  মাঠ  ককটেল  পেট্রোল বোমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: