এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

বৃষ্টির কারণে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল

2026-09-29T08:12:08+00:00
2026-09-29T08:33:37+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ এএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৮:৩৩ এএম
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বৃষ্টির কারণে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।

ফলে নিয়ম অনুযায়ী ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে। আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় মালয়েশিয়াকে বাদ দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।


বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় দুই দলের মধ্যে মাঠের লড়াই দেখার সুযোগ পাননি দর্শকেরা। তবে র‍্যাংকিংয়ের সুবিধায় বাংলাদেশের সামনে এখন পদক জয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান। সেই ম্যাচও আবহাওয়া বা অন্য কোনো কারণে না হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।

২০১০ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত এশিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৪ সালে ইনচনে রৌপ্য ও ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জেতে পুরুষ ক্রিকেট দল। এবার পূর্ণ শক্তির জাতীয় দল আসায় অন্তত ফাইনালের প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু জাপানের আবহাওয়া সেই প্রত্যাশার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এশিয়ান গেমস  ক্রিকেটে  সেমিফাইনাল  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: