দেশের আট জেলার বিভিন্ন এলাকায় আজ রাত পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত সিলেট ও মৌলভীবাজারের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য জেলাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এসব অঞ্চলে দিনের বেশির ভাগ সময় রোদ থাকতে পারে। তবে কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, স্থানীয়ভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। ফলে বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র : আবহাওয়াবিদ অ্যাপ
সময়ের আলো/এমকে