প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ

2026-09-29T12:00:00+00:00
2026-09-29T12:00:00+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম 
মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।


একনেকের এ বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অনুমোদন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের প্রস্তাবও পর্যালোচনা করা হবে।

বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। সেখানে বৈঠকে অনুমোদিত প্রকল্প, ব্যয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  সভাপতিত্ব  একনেক  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: