রূপগঞ্জে যুবদল ও নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি ও বাড়িঘরে ভাঙচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

রাজনৈতিক বিরোধের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং ফাঁকা গুলি বর্ষণের ঘটনা

2026-09-30T10:34:32+00:00
2026-09-30T11:28:47+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে যুবদল ও নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি ও বাড়িঘরে ভাঙচুর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ১১:২৮ এএম
মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি : সময়ের আলো
রাজনৈতিক বিরোধের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে তিনজন আহত হয়েছেন।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে তারাব পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়ার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিন ভুঁইয়ার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে যুবদল নেতা আরজু ভুঁইয়া ইটের আঘাতে রাফিন ভুঁইয়ার মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ ওঠে।

এরপর ঘটনাস্থল থেকে চলে গিয়ে রাফিন ভুঁইয়া মুড়াপাড়া এলাকা থেকে দুটি মোটরসাইকেলে লোকবল নিয়ে বরপা বাসস্ট্যান্ডে ফিরে আসেন এবং চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এর জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।


সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতা রাফিনের লোকজনের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন যুবদল নেতা আরজুর লোকজন। পরবর্তীতে যুবদল নেতাকর্মীরা একত্রিত হয়ে পাল্টা হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা ও তার আত্মীয়স্বজনের ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ অন্তত তিনজন আহত হন। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রূপগঞ্জ  যুবদল  নিষিদ্ধ ছাত্রলীগ  সংঘর্ষ  ফাঁকা গুলি  বাড়িঘরে ভাঙচুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: