সোহরাওয়ার্দী উদ্যান থেকে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ

2026-09-30T12:13:37+00:00
2026-09-30T12:17:05+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সোহরাওয়ার্দী উদ্যান থেকে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ১২:১৭ পিএম
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘কয়েকদিন আগে একটা অনলাইন পত্রিকায় এ বিষয়ে অত্যন্ত ভুলভাবে নিউজ এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভটা কীভাবে সম্পন্ন করা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করছি। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে, এ নিয়ে আমাদের কোনো আলোচনা বা এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।’


মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সেখানে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে, বর্তমান সরকার স্বাধীনতা স্তম্ভের মূল চেতনাকে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ করছে।’

বর্তমান নকশা অপরিবর্তিত আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এখনো ওটা নিয়ে আমরা কাজ করিনি। ওটা নিয়ে আমরা সক্রিয় চিন্তা করছি। যা হবে, আপনারা সেটা ভবিষ্যতে দেখতে পাবেন।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশ এবং ভারতের বিষয়ে সৌজন্যভাব বিনিময় করেছি। এর বাইরে কোনো আলোচনা হয়নি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওটা প্রধানমন্ত্রীর দফতর বা ওনার মুখপাত্র, তারাই আলোচনা করবেন।’

সময়ের আলো/মহু
  বিষয়:   সোহরাওয়ার্দী উদ্যান  আত্মসমর্পণ  ম্যুরাল  মুক্তিযুদ্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: