হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের

2026-09-30T18:20:30+00:00
2026-09-30T18:21:29+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৬:২১ পিএম
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৭ জন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।


একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪৫২ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু  আক্রান্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: