সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ঝড়ল ১৪৮ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল

2026-09-30T18:01:35+00:00
2026-09-30T18:01:35+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ঝড়ল ১৪৮ প্রাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৮ জনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনায় চিকিৎসাধীন ছিল। অন্য চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের হাসপাতালে একজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪৫ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছে।


গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১৮৯ জন ও ডিএসসিসি এলাকার হাসপাতালে ২১০ জন ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩২০ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে—৩৪৩ জন। এ ছাড়া খুলনায় ২৪৮, রাজশাহীতে ২১১, বরিশালে ২১২, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ ও সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৬২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৩ হাজার ৮৯০ জন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সেপ্টেম্বর  ডেঙ্গু  প্রাণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: